প্রচ্ছদ / রাজনীতি / বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এনামুল হক মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, ইশরাক হোসেনের নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এছাড়াও চেক করুন

অবরোধের প্রথম দিন বেলকুচিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঘোষিত ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী’র ১ম দিবসে-বর্তমান সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার পূন-প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ …